
৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
িনি জানান, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে স্পীলওয়ের ১৬টি গেইট খুলে দেওয়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছিল। এর কারণে গত ৭ আগস্ট সকাল ৭ টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে আজ সোমবার সকাল ৭ টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, কর্ণফুলী নদীর দুই পাড়ে অসংখ্য হালকা ও মাঝারি যানবাহন ফেরিতে উঠছে। কিছু যানবাহন ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছে। এ সময় কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্মচাঞ্চল্য দেখা গেছে।
ফেরিঘাটে থাকা বাস চালক জামাল হোসেন, ট্রাক চালক জনি সূত্রধর, সিএনজি চালক করিম ও জনি মারমা জানান, কর্ণফুলী নদীতে পানির প্রবল স্রোতের কারণে গত চার দিন ফেরি চলাচল বন্ধ থাকায় তাঁরা চরম ভোগান্তিতে পড়েছিলেন। আজ ফেরি চলাচল শুরু হওয়ায় তারা খুশি।
এ ছাড়া সকালে ফেরিঘাটে রাঙামাটি থেকে বান্দরবানগামী যাত্রীরাও উপস্থিত ছিলেন।

এদের মধ্যে যাত্রাবাড়ী থানা-পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন এবং লালবাগ বিভাগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্লক রেইডে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে পারিবারিক শত্রুতার জেরে ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে বিয়েবাড়িতে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার জেরে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইমরান মাজহারী (৩০) নামে এক ইমাম মারা গেছেন। গতকাল রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে