
চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানিকে মারপিট করে টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক দেয়াঙ বাজারে এ ঘটনা ঘটে। আহত দোকানির নাম রমজান আলী (১৮)। তিনি একই এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় আহত দোকানির বাবা এয়াকুব মিয়া শনিবার রাতে আনোয়ারা থানায় মো. সুজন (৩০), মো. রিয়াজ (২৮), মো. সাগর (২৭), মো. মিজান (৩০), মো. পারভেজের (২০) নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা সবাই বৈরাগ এলাকার বাসিন্দা।
আহত দোকানি রমজান আলী বলেন, দীর্ঘদিন ধরে পারভেজ আমার দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছে না। শনিবার রাতে টাকা দেওয়ার কথা থাকলে আমি তাকে ফোন দিই। ফোনে উত্তেজিত হয়ে লোকজন নিয়ে এসে আমাকে মারধর এবং দোকানে ভাঙচুর করে। তাদের আঘাতে চিৎকার করলে লোকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করে।
তিনি অভিযোগ করে বলেন, হামলাকারীরা আমার দোকানে ভাঙচুর চালিয়ে নগদ ৪০ হাজার টাকা, বিভিন্ন সিগারেট ও মালামাল লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আহতের বাবা অভিযোগকারী এয়াকুব মিয়া বলেন, ‘এরা সবাই কিশোর গ্যাং। অন্য এলাকা থেকে এসে দোকানে বাকি খেয়ে টাকা দিচ্ছিল না। রাতের আঁধারে দলবল নিয়ে দোকানে হামলার ঘটনায় পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা নিচ্ছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৭ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৩৬ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৩৮ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে