
চমেক হাসপাতাল ভবনে কাজ করার সময় এসি বিস্ফোরণে তিন কর্মচারী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। এঁদের মধ্যে একজন বিস্ফোরণের পর সপ্তম তলার ভবন থেকে নিচে পড়ে যান। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আইসিইউতে নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সপ্তম তলার ভবনের ছাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন শওকত, নিশাত ও বাপ্পাা। তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও তাঁরা হাসপাতালটিতে আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
চমেক হাসপাতালে পুলিশের দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে শওকত আইসিইউতে চিকিৎসাধীন আছেন, বাকি দুজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সবারই অবস্থা গুরুতর বলে জানান তিনি।
হাসপাতালের কর্মচারীরা জানান, সকালে সপ্তম তলার ভবনটির ছাদে রাখা এসিতে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে একজন সাততলার ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যায়।

সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে বরগুনা পৌরসভার উদ্যোগে নির্মাণ করা হয় অডিটরিয়াম মিলনায়তন (টাউন হল)। ভবন নির্মাণ হলেও ভেতরের আনুষঙ্গিক কাজ বাকি। সে কারণে ছয় বছর ধরে পড়ে আছে ভবনটি। ব্যবহার না হওয়ায় চুরি হয়ে গেছে দরজা-জানালা। পরিণত হয়েছে গোয়ালঘর ও মাদকসেবীদের আড্ডাস্থলে।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
৪ ঘণ্টা আগে