
দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া কর্মকর্তা শরীফ উদ্দিন পশু চিকিৎসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন।
৮০ হাজার টাকা মাসিক বেতনে ‘কারিগরি সেবা ও বিপণন বিভাগের’ প্রধান হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের ঢাকার কার্যালয়ে যোগ দেবেন বলে তিনি আজকের পত্রিকা’কে জানিয়েছেন।
শরীফ উদ্দিন বলেন, ‘যেসব প্রতিষ্ঠান চাকরির অফার দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে বড় বড় ওই সব পদে যোগ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আমার ওই রকম উচ্চাকাঙ্ক্ষা নাই। ওই সব অফার ফিরিয়ে দিয়েছি। কারণ তা নাহলে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারব না। সে জন্য ভেটেরিনারি একটি ফার্মে আগামীকাল কাজে যোগ দেব।’
দুটি বেসরকারি এয়ারলাইনস ও তিনটি প্রতিষ্ঠানে সিইও পদ ছাড়াও আরও ৩০টি প্রতিষ্ঠানে বড় বড় পদে চাকরির অফার পেয়েছিলেন দুদক থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিন। এসবের কোনো পদের বেতন ছিল ২ লাখ টাকার বেশি, কয়েকটি পদে এক-দেড় লাখ টাকা।
প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। ওই সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ছয় কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পরপরই একই বছরের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। পরে আট মাসের মাথায় চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল। দীর্ঘ নয় মাস চাকরি না থাকায় মানবেতর জীবন যাপন করেন শরীফ। পরে এক মাস ধরে চট্টগ্রামের ষোলোশহর স্টেশনের প্ল্যাটফর্মে ভাইয়ের দোকানের ক্যাশিয়ার হিসেবে বসছেন তিনি।

এ বিষয়ে গত ৬ নভেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘দুদকের সেই শরীফ এখন দোকানদার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই আবার আলোচনার কেন্দ্রে চলে আসেন শরীফ। ওই দিনই একের পর এক চাকরির অফার পান শরীফ। প্রায় ৩৫টি প্রতিষ্ঠান তাঁকে নিতে অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাঠিয়ে দেন। এরই মধ্যে ১০টি প্রতিষ্ঠান আজকের পত্রিকার মাধ্যমে শরীফের সঙ্গে যোগাযোগ করেছে।
সংবাদ প্রকাশের বিষয়ে শরীফ উদ্দিন বলেন, ‘আমাকে নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর দুর্নীতিবাজদের ঘুম হারাম হয়েছে। তারা মনে করছে, আমি দুদকের চাকরি ফিরে পেলে তাদের আর রক্ষা নেই। সে জন্য আমার করা মামলার আসামিরা এক জোট হয়ে চক্রান্ত করছেন। সংবাদ সম্মেলনের আয়োজনও করেছেন।’
এই সম্পর্কিত আরও পড়ুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দসহ এর চালককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের নাগিনা জোহা সড়কের আদমজী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে...
৩১ মিনিট আগে
বাজারের পাহারাদার আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
৩৬ মিনিট আগে
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নোটিশের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৭ ঘণ্টা আগে