চাকরি ফিরে পেতে দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন করেছিলেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। কিন্তু পর্যালোচনা করে সে আবেদন বিবেচনা করেনি সংস্থাটি। চাকরিচ্যুতির আদেশ বহাল রাখা হয়। সংস্থাটির একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার দুদক মহাপরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক নোটিশে শরীফের আবেদন নাকচের সিদ্ধান্ত জানানো হয়।
এত বলা হয়, উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চাকরিচ্যুতির পর তা ফিরে পেতে আবেদন করেন। পর্যালোচনা করে বিষয়টি দুদকের কাছে বিবেচিত হয়নি।
দুদকের ওই নোটিশটি অবহিতকরণ জন্য ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়সহ একাধিক দপ্তরে পাঠানো হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি দুদক চাকরিবিধি ৫৪ (২) অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয় শরীফকে। দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ স্বাক্ষরিত ওই আদেশ প্রত্যাহার চেয়ে ২৭ ফেব্রুয়ারি রিভিউয়ের আবেদন করেন এই কর্মকর্তা।
এদিকে চাকরি ফিরে পেতে হাইকোর্টেও আবেদন করেন শরীফ। আগামীকাল (১৯ মে) এ বিষয়টি শুনানির কথা রয়েছে। পাশাপাশি চাকরি হারানো এই কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করেন।

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৬ ঘণ্টা আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি দুই বছরেও চালু হয়নি। এতে শুধু বিশুদ্ধ পানি থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তা নয়, স্থাপনাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৬ ঘণ্টা আগে
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট।
৬ ঘণ্টা আগে