চাকরি ফিরে পেতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন সংস্থার চাকরিচ্যুত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন। আজ রোববার সকালে তিনি দুদক চেয়ারম্যানের কাছে আবেদন করেন।
লিখিত আবেদনে শরীফ উদ্দিন বলেন, ২০১৪ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সুনামের সঙ্গে দুর্নীতির বিভিন্ন মামলার অনুসন্ধান ও তদন্ত করেছেন। বিশেষ করে কক্সবাজারের ভূমি অধিগ্রহণের দুর্নীতি, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের দুর্নীতি, চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুর্নীতি, ময়মনসিংহ ভূমি অফিসের দুর্নীতিসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিবাজদের চিত্র কর্মরত অবস্থায় তুলে ধরেছিলেন তিনি, যাতে দেশ দুর্নীতিমুক্ত থাকে। এসব কাজ করতে গিয়ে তিনি নিজে ও তার পরিবার নানা হুমকির সম্মুখীন হয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশ দেয় দুদক। আদেশের দিন থেকেই তার চাকরিচ্যুতি কার্যকর বলে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষরিত আদেশে বলা হয়। আদেশে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।’
শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির ঘটনায় দুদকের কর্মকর্তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। এ পদক্ষেপের প্রতিবাদ জানান কর্মকর্তারা। এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হয়েছে বিস্তর।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা অবিলম্বে কার্যকর, শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
৫ মিনিট আগে
চাষিরা বলছেন, রাজশাহীতে এবার পাটের দাম ভালো। রাজশাহীর নওহাটা হাটে এখন একের পর এক ভ্যান, ট্রলি আর ছোট ট্রাকভর্তি পাট এসে জমা হচ্ছে আড়তে। দরদাম চলছে, ওজন হচ্ছে, নগদ টাকাও হাতে পাচ্ছেন কৃষকেরা। কয়েক বছর আগেও যে বাজারে পাট বিক্রি করতে এসে অনেকের মুখে হতাশা দেখা যেত, এবার সেখানে স্বস্তির ছাপ স্পষ্ট।
৯ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৮ দিন ধরে নিখোঁজ এক স্কুলছাত্রী। ১৩ জুলাই সন্ধ্যা থেকে তার সন্ধান পাচ্ছে না পরিবার। ওই ছাত্রী (১৪) উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
৩১ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট সরুফৌদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪১ মিনিট আগে