
চাকরি হারানো দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা শরীফ উদ্দিন অসহায়ত্বের মধ্য দিয়ে জীবন যাপন করছেন। চাকরিচ্যুতির পর থেকে দুই সন্তান ও স্ত্রী নিয়ে বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে এসব কথা বলেন শরীফ। একই সঙ্গে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন শরীফ। তিনি বলেন, ‘চাকরি হারানোর পর আমার পরিবার নিয়ে খুব সমস্যায় পড়েছি। অসহায়ত্বের মধ্যে দিন কাটছে। আমার ওপর জুলুম করা হয়েছে।’ প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করে শরীফ বলেন, ‘তিনি তো মা। তিনি ভালো বুঝবেন। আমি মায়ের কাছে প্রার্থনা করি, যেন ন্যায়বিচার করা হয়।’
এর আগে বেলা ১১টায় দুদকে আসেন শরীফ। তাঁর বিরুদ্ধে আসা তিন অভিযোগের বিষয়ে বক্তব্য দেন। বেলা আড়াইটার দিকে দুদক কার্যালয় থেকে বেরিয়ে এ বিষয়ে কথা বলেন শরীফ। তিনি জানান, দুদক যেসব অভিযোগের বিষয়ে ডেকেছে, সে ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি।
এদিকে শরীফের চাকরিচ্যুতি ও নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ১০ আইনজীবী। তবে এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেছেন। শরীফ বলেন, ‘১০ আইনজীবীর রিটের বিষয়ে আমি জানি না। তাঁরা কেন করেছেন, তাও জানি না।’

শরীয়তপুর সদর ও ডামুড্যা উপজেলায় দেড় বছর ধরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এ কারণে জমি কেনাবেচা ও দলিল নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। এ ছাড়া সাব-রেজিস্ট্রার না থাকায় দলিল লেখকেরা কার্যত কর্মহীন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা আর্থিক সংকটে পড়েছেন।
৬ ঘণ্টা আগে
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মেঝেতে কাতরাচ্ছে শিশু তানিয়া (১১)। হাড্ডিসার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। মাথায় একাধিক সেলাই। পিঠে গভীর ক্ষত। পচন ধরেছে দুই পায়ের ক্ষততেও। মাতৃহীন শিশুটি জানায়, ঢাকায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছে সে।
৬ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি দুই বছরেও চালু হয়নি। এতে শুধু বিশুদ্ধ পানি থেকে বাসিন্দারা বঞ্চিত হচ্ছেন তা নয়, স্থাপনাটির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৬ ঘণ্টা আগে
মৌলভীবাজারে পাহাড়-টিলা ও বনাঞ্চল কেটে একের পর এক রিসোর্ট গড়ে উঠছে। গত কয়েক বছরে জেলায় এমন রিসোর্টের সংখ্যা বেড়ে প্রায় ২০০ হলেও এর বেশির ভাগের অনুমোদন ও বৈধতার তথ্য নেই সরকারি দপ্তরগুলোর কাছে। বিশেষ করে শ্রীমঙ্গলে তৈরি হয়েছে শতাধিক রিসোর্ট।
৬ ঘণ্টা আগে