
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ফ্যাসিস্ট সরকার বড় বড় প্রজেক্ট (প্রকল্প) দেখিয়ে বড় বড় দুর্নীতি করেছে। আশপাশের যোগাযোগব্যবস্থার উন্নয়ন না হওয়ায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল এখন সরকারের লোকসান প্রজেক্টে পরিণত হয়েছে। অপরিকল্পিত উন্নয়ন এটি।
শাহাদাত হোসেন বলেন, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন না হওয়ায় এ টানেল এখন ক্ষতির মুখে পড়েছে। ভবিষ্যতে টানেলের আশপাশের এলাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত করে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়া এলাকার বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব কথা বলেন।
মেয়র শাহাদাত হোসেন আরও বলেন, ‘ভৌগোলিক অবস্থানে আনোয়ারা শিল্প অঞ্চলের উপযোগী এলাকা। গত ১৬ বছরে এই এলাকায় অনেক উন্নয়ন করা যেত, কিন্তু এই এলাকায় বৈষম্য হয়েছে। যার কারণে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই উপজেলা বিএনপির ঘাঁটি। বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।’
এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফৌজুল আমিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
৪৪ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়া থেকে গতকাল সোমবার রাতে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে গেছে আরও অন্তত ছয়জন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে