
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ উসকানিমূলক ও মিথ্যা সংবাদ ছড়াতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা এটার কাউন্টার করেছেন। আপনারা কাউন্টার করায়, সত্য ঘটনা প্রকাশ করায় তারা সুবিধা করতে পারেনি। এটা এখন অনেক কমে গেছে। কিন্তু সামনে পূজা উপলক্ষে তারা আবার গুজব ছড়ানো শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আগে যেভাবে ভূমিকা পালন করেছেন, সেভাবে করবেন। এতে জনগণ সত্য সংবাদটি পাবে।’ এ সময় কেউ উসকানিমূলক অপপ্রচার চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা।
জনগণ নির্বাচনমুখী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে কেউ নির্বাচন আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। জনগণের ওপর নির্বাচন নির্ভর করছে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন কেউ আটকাতে পারবে না। তারপরে রয়েছে রাজনৈতিক দলগুলো। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু নির্বাচন। সর্বোপরি রয়েছেন আপনারা (গণমাধ্যম)।’
নির্বাচন ঘিরে মাঠে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী থাকবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন মাঠে ৩০ হাজার সেনাবাহিনী আছে। নির্বাচনে প্রায় এক লাখের মতো থাকবে। নৌবাহিনী ও বিমানবাহিনী থাকবে। আমাদের পুলিশ, বিজিবি, র্যাব, আনসার কোস্ট গার্ড আছে, সবাই নির্বাচনে কাজ করবে।’

লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম ভৌগোলিকভাবে রয়েছে পাহাড়, সমুদ্র ও সমতল, যা অন্য এলাকায় নেই। সে জন্য এখানে অভিযান পরিচালনা করা কঠিন। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। ইতিমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে।
এবার দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘কোনো জায়গায় কোনো বড় ধরনের সমস্যা নেই। তবে যাঁরা পূজা উদ্যাপন করছেন, তাঁদের মধ্যে ভাগ আছে। কেউ বলছে, দুই ভাগ, কেউ বলছে তিন ভাগ। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। আমার মনে হয়, এ ধরনের একটা উৎসব পালনের জন্য বাধা হবে না। যেহেতু এটা একটা পুণ্য কাজ। এই পুণ্য কাজের জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। এটা আমরা আশা করি।’
সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৎপর থাকলেও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। মিয়ানমার থেকে মাদক আসা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৮ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুরে থানা-পুলিশের হাতে আটক এক মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় এক ইউপি সদস্যসহ পাঁচজন। তাদেরকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় মিরপুর থানায় এই ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৯ মে) বিকেলে পৌরসভার পাইকপাড়া এলাকার ঐতিহাসিক পরীর দীঘির পাড়ে আয়োজিত এই খেলায় অর্ধশত বলী অংশ নেন।
৩৮ মিনিট আগে
বরগুনার আমতলী ও তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ৩৬ কোটি টাকার চারটি প্রকল্পে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। দরপত্র (টেন্ডার) আহ্বানের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনার নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তা তাঁদের আত্মীয় ও আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানকে...
১ ঘণ্টা আগে