ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য মুসা মিয়ার (৬৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জোয়ারার বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি হোসেনপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে ও ছলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মুসা মিয়া ড্রেজার চালাতেন এবং গতকাল শনিবার রাতে তিনি ড্রেজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এর পর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। রোববার বিকেলে স্থানীয়দের মাধ্যমে বিলের মধ্যে মুসা মিয়ার মরদেহ পড়ে থাকার খবর পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৪ ঘণ্টা আগে