পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত। দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ওস্তাদ আলাউদ্দিন খান–এর জন্মস্থানও এই জেলা। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন: ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ, আখাউড়া, নবীনগর, বাঞ্ছারামপুর, বিজয়নগর—সহ ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ সংবাদ পাওয়া যাবে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইকবাল (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার উপজেলার খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে...

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নুরানি মাদ্রাসার ছাত্রী।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখায় পড়ে থাকা মরদেহের পরিচয় মিলেছে। তার নাম মো. শাকিল (১৪)। সে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসার ওরফে মালু মিয়ার ছেলে।

যারা দলীয় স্বার্থে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, লংমার্চকারীরা কী বক্তব্য দিচ্ছে, কী ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে এবং তাদের কী ধরনের মতলব রয়েছে, সেদিকেও জনগণকে খেয়াল রাখতে হবে।