
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রতিবন্ধী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করেছে।
গতকাল শুক্রবার রাতে ওই নারীর মা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপরই রাতে অভিযান চালিয়ে পুলিশ আসামি তিন কিশোরকে গ্রেপ্তার করে। আজ শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তিন কিশোর ওই নারীকে ছাগল খুঁজে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরদিন তিনি বিষয়টি তাঁর মাকে জানান।
মামলার বাদী বলেন, ‘আমার মেয়ের এক মাস আগে বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের সপ্তাহ না যেতেই যৌতুকের জন্য মেয়ের স্বামী তাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করেন। এর পর থেকে আমার মেয়ে আমার বাড়িতে থাকে। এরই মধ্যে আমার মেয়েকে তিনজন মিলে ধর্ষণ করে। এখন আমি কার কাছে বিচার দিমু। আমার মেয়েটারে কে বিয়ে করবে?’
জানতে চাইলে অভিযুক্ত কিশোরদের পরিবার দাবি করে, এ ঘটনার সঙ্গে তাদের ছেলেরা কোনোভাবেই জড়িত না। কী কারণে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে, তা তারা বুঝতে পারছে না।
আজ দুপুরে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘চুরি হওয়া ছাগল খুঁজে দেওয়ার কথা বলে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে তিন কিশোর। ভুক্তভোগীর মায়ের করা মামলা আমলে নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে এবং তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
৩ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৬ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম গ্রামের বৃদ্ধ আলিম উদ্দীন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর দিন কাটাচ্ছেন। স্ত্রীহীন এই বৃদ্ধের ছেলেরা অন্যত্র বসবাস করায় বার্ধক্য ও অসুস্থতার মধ্যে সম্পূর্ণ একাকী জীবন কাটছে তাঁর...
১ ঘণ্টা আগে
সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা সেখান থেকে যশোর হাসপাতালে স্থানান্তর করেন। যশোর নেওয়ার পথে সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে