
বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী পরিবেষ্টিত এলাকাকে আনুষ্ঠানিকভাবে নদীবন্দর ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে প্রকাশিত বিশেষ গেজেটে দুই নদীবন্দরের সীমানা নির্ধারণ করা হয়। নদীবন্দর দুটির সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ)।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ধুনট ও সারিয়াকান্দি যমুনা নদীবন্দরের সীমানা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার নদীবন্দর-সংক্রান্ত প্রজ্ঞাপন দুটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ী ইউনিয়নের চরকুমারপাড়া মৌজায় মথুরাপাড়া ঘাটের (দেবডাঙ্গা) দক্ষিণে যমুনা নদীর পূর্ব পাড়ে কর্নিবাড়ী ইউনিয়নের নারাণপাড়া মৌজার মূলবাড়ী পর্যন্ত সীমানা নির্ধারণ করা হয়েছে।
ধুনট উপজেলা নদীবন্দরের দক্ষিণ সীমানা নির্ধারণ করা হয়েছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার ঢেকুরিয়া মৌজায় ঢেকুরিয়া হাটসংলগ্ন এলাকা পর্যন্ত। উত্তর দিকে যমুনা নদীর পূর্ব পাড়ে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চৌবেড় মৌজার বৈশাখীর চরসহ শহড়াবাড়ি নৌঘাট পর্যন্ত সীমানা নির্ধারণ করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গেজেটভুক্ত এই সীমানার মধ্যে বিদ্যমান চন্দনবাইশা নৌঘাট ও শহরাবাড়ী নৌঘাটসহ সব খাল ও ঘাট এখন থেকে নদী বন্দরের আওতাভুক্ত থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নৌপথের আধুনিকায়ন, জেটি নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির মাধ্যমে যাত্রী সাধারণের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।
নদীবন্দর ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ব্যবসায়ী, নৌযান চালক এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।
ধুনট উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, `ধুনট ও সারিকান্দিকে নদীবন্দর ঘোষণা করায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। এই বন্দর দুটি চালু হলে চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে যাবে। বিশেষ করে নৌপথে পণ্য ও যাত্রী পরিবহন অনেক সহজ এবং সাশ্রয়ী হবে। এই ঐতিহাসিক উদ্যোগের জন্য আমরা বগুড়ার ধুনট-শেরপুর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও সোনাতলা-সারিয়াকান্দি আসসেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।'
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, `আজ দুপুরে সরকারিভাবে জারি করা প্রজ্ঞাপনটি হাতে পাওয়া গেছে। তবে বন্দর সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএকে। তারা কত দিনের মধ্যে এর কার্যক্রম শুরু করবেন, সে সম্পর্কে অফিশিয়াল কোনো কাগজপত্র পাওয়া যায়নি।'

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে...
২৭ মিনিট আগে
সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
৬ ঘণ্টা আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
৭ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
৭ ঘণ্টা আগে