
নেত্রকোনার মোহনগঞ্জে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত একটি মাদ্রাসার এক শিক্ষিকাকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মো. সোলায়মান হোসেন (৩৫) নামে অপর এক শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক শাহ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ জুন ওই শিক্ষিকা লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত সোলায়মান হোসেন নেত্রকোনার আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক। তিনি জেলা আওয়ামী ওলামা লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আহ্বায়ক কমিটির সদস্য বলেও জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, কয়েক বছর আগে ভুক্তভোগী শিক্ষিকা ও সোলায়মান হোসেন মোহনগঞ্জে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত একই মাদ্রাসায় শিক্ষকতা করতেন। সে সময় অভিযুক্ত শিক্ষক তাঁকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব ও অশালীন কথাবার্তা বলতেন। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনকে জানালে একপর্যায়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাঁকে আটক করেন। পরে তিনি সেখান থেকে চলে যান এবং বদলি হয়ে আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসায় যোগ দেন।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে তিনি ভুক্তভোগী শিক্ষিকার স্বামীকে প্রাণনাশের হুমকি দেন। এসব বিষয়ে এর আগেও জেলা ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ে অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ওই শিক্ষিকা।
সর্বশেষ গত ২১ জুন জেলা কার্যালয় থেকে বের হওয়ার সময় ওই শিক্ষিকার পথরোধ করে অশালীন আচরণের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর পরদিন তিনি জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।
জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহ আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি। সড়ক দুর্ঘটনায় আমার পা ভেঙে যাওয়ায় বর্তমানে চিকিৎসাধীন আছি। কিছুটা সুস্থ হলে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক মো. সোলায়মান হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১১ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১১ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৪ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৩ মিনিট আগে