নৌপরিবহন মন্ত্রণালয়

পায়রায় কমছে বিদেশি জাহাজের আনাগোনা—দুই বছর আগে ভিড়েছিল ১২৩টি, গত বছর ২৯
দেশের অন্যতম বন্দর পায়রায় বিদেশি জাহাজ আসা উল্লেখজনক পরিমাণে কমছে। ২০২৩-২৪ অর্থবছরে বন্দরটিতে বিদেশি জাহাজ আসে ১২৩টি। পরের অর্থবছরে যা কমে দাঁড়ায় ৮৫টিতে এবং সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে এই বন্দরে এসেছে মাত্র ২৯টি বিদেশি জাহাজ।

ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও রপ্তানির বিদ্যমান ব্যবধান কমানো এবং রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠকে ভারতের সঙ্গে স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্য চুক্তির বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মেরিন একাডেমিতে ভর্তি ও প্রশিক্ষণের মানে আপস নয়: নৌপরিবহনসচিব
সচিব বলেন, দক্ষ ও আন্তর্জাতিক মানের নাবিক তৈরি করা মেরিন খাতের প্রধান দায়িত্ব। এসব নাবিক ভবিষ্যতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ জন্য প্রতিটি একাডেমিকে শিক্ষার গুণগত মান কঠোরভাবে বজায় রাখতে হবে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত
এনসিটি ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ১৯ অক্টোবরের আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। নৌপরিবহনমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।












