বিআইডব্লিউটিএ

ইঞ্জিন চালু করতেই উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে অর্ধডুবি আরও দুই জাহাজ
বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেন (বুম) ভেঙে নদীতে পড়েছে। ভেঙে পড়া অংশটি পাশে নোঙর করা সংস্থাটির আরও দুটি জাহাজের ওপর আছড়ে পড়ে। এতে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়ে অর্ধডুবি অবস্থায় রয়েছে।

৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ, ব্যয় ৪৬৮৮ কোটি টাকা
প্রকল্পের মূল উদ্দেশ্য দেশের প্রায় ৮ হাজার কিলোমিটার নৌপথের নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণ, অভ্যন্তরীণ নৌরুট ও ফেরি রুট সচল রাখা এবং ফেরি, লঞ্চ ও কার্গো ভেসেলসহ বিভিন্ন ধরনের নৌযানের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।

সেন্ট মার্টিন নৌরুটে ৩ জাহাজের অনুমোদন, কক্সবাজার থেকে চলাচল শুরু কাল
সেন্ট মার্টিন নৌরুটে তিনটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমোদন পেয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে জাহাজ তিনটির সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন জাহাজমালিকেরা।

সেন্ট মার্টিনে জাহাজ চলবে কবে, জানা গেল যা
আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করছে সরকার। তবে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমোদন না পাওয়া ও ঘাট নিয়ে জটিলতায় নির্ধারিত দিনে এই রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে না।












