Empty
বগুড়া

নিখোঁজের এক মাস পর ধানখেতে মিলল বৃদ্ধের কঙ্কাল
বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের এক মাস পর ধানখেত থেকে কজিবর রহমান (৭০) নামের এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের একটি ধানখেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

বগুড়ায় জানালার গ্রিল কেটে ৩১ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা লুট
বগুড়ার সোনাতলায় সাবেক পুলিশ কনস্টেবল মোয়াজ্জেম হোসেন মণ্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩১ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা লুট করেছে ডাকাতেরা।

যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে কুপিয়ে হত্যা
বগুড়ার আদমদীঘির সান্তাহার থেকে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নিয়ে যাওয়ার পথে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে কারখানার পাশে মিলল লাশ
বগুড়ার শেরপুরে একটি শিল্পপ্রতিষ্ঠানের দেয়ালের পাশ থেকে বিপ্লব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিপ্লব ছোনকা এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে...












