
চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে স্থানীয় জনতার বিক্ষোভ ও হামলার মুখে পড়েছে ফায়ার সার্ভিসের গাড়ি। ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলে ক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা করে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের পুরোনো কৃষি ব্যাংক ভবনে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তাঁদের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসার পর ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোয় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা গাড়ি আটকে বিক্ষোভ করেন এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল উদ্দিন বলেন, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হই। তবে পৌঁছানোর পর কয়েকজন স্থানীয় ব্যক্তি ফায়ার সার্ভিসের গাড়িতে আঘাত করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হেঁয়াকো বাজারের ভাই ভাই জুয়েলার্সের কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে ডেলটা লাইফ ইনস্যুরেন্সের কার্যালয়সহ কাপড় ও জুতার অন্তত পাঁচটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছেছে, এমন অভিযোগ তুলে কয়েকজন স্থানীয় ব্যক্তি গাড়ি আটকে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

সড়কপথে গাজীপুর শহরের প্রবেশমুখে রেলের লেভেল ক্রসিং। এ লাইন দিয়ে দেশব্যাপী অন্তত ৫২ জোড়া ট্রেন চলাচল করে প্রতিদিন। আর একটি ট্রেন আসা মানেই লেভেল ক্রসিংয়ে কমপক্ষে ১০ মিনিটের অপেক্ষা। এর প্রভাবে দিনব্যাপী আশপাশের সড়কে থাকে অসহনীয় যানজট। এতে নষ্ট হয় হাজারো কর্মঘণ্টা।
৫ ঘণ্টা আগে
রাজশাহীর উপজেলা পর্যায়ের বিভিন্ন হাট-বাজারে আগাম নতুন পাট উঠতে শুরু করেছে। চলতি মৌসুমে মানভেদে প্রতি মণ পাট ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা।
৬ ঘণ্টা আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। উপজেলার পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ধান, বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজসহ প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর বংশালে একটি পোশাক কারখানায় শামীম (২২) নামে এক কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৯ ঘণ্টা আগে