বরিশালে মেস থেকে কোটা আন্দোলনের নেতাকে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

বরিশালে বিএম কলেজ এলাকার একটি মেস থেকে এক কলেজছাত্রকে তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়া মো. মহিউদ্দিন মহারাজ বিএম কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার বিকেল পর্যন্ত মহিউদ্দিন মহারাজের সন্ধান পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ ঘটনার খবর পাওয়ার কথা স্বীকার করলেও আর কোনো তথ্য দিতে পারেনি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কলেজ রোড এলাকায় বহুতল একটি ভবনের সামনে ১০-১৫টি মোটরসাইকেলে একদল যুবক আসে। তারা একজনকে ভবন থেকে জোর করে বের করে মারধর করে মোটরসাইকেলের মাঝে বসায়। তারপর মোটরসাইকেল বহরটি চলে যায়। ভিডিওটি পাশের উঁচু ভবন থেকে ধারণ করা। যুবককে মারধর করার সময় এক নারীকে আফসোস করে নানা কথা বলতে শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রকে তুলে নেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একাধিক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল মঙ্গলবার গভীর রাতে কলেজ রোড এলাকার একটি মেস থেকে ওই ছাত্রকে তুলে নেওয়া হয়। এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে অপহৃত ছাত্রকে চেনা যায় না। যে কারণে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ওই ঘটনায় গভীর রাতেই বিএম কলেজের অনেক ছাত্র আতঙ্কে ক্যাম্পাস ছেড়েছে।
বিএম কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক নাসিমা রহমান বলেন, তাঁর বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র মহিউদ্দিন মাহরাজকে তুলে নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। অন্য ছাত্ররা তাঁকে এটা জানিয়েছেন। তারা একটি ভিডিও দিয়েছেন। তিনি অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক আজকের পত্রিকা’কে বলেন, তিনি শুনেছেন যে ইংরেজি বিভাগের এক ছাত্রকে তুলে নেওয়া হয়েছে। তাঁর খোঁজ নিয়ে দেখছেন।
আরও খবর পড়ুন:
- কোটা নিয়ে নিবন্ধ শেষ করতে পারলেন না, ‘মাথার মাঝে বিস্ফোরণ’ হলো জাফর ইকবালের
- প্রশ্ন ব্যবস্থাপনায় থাকছেন না পিএসসির কর্মকর্তারা
- ডয়চে ভেলে বাংলা ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন
- কনের চেয়ে অতিথির গায়ে গয়না বেশি
- সরকারি চাকরিতে কোটা, কার ভাগে কত
- পদ্মা নদীর গতিপথ নিয়ে বিজ্ঞানীদের নতুন দাবি
- কোটা সংস্কার আন্দোলন নিয়ে নীরব ভূমিকায় সাকিব-তামিম-মাশরাফিরা
- ঢাবিতে মারমুখী পুলিশ, হল ছাড়ছেন শিক্ষার্থীরা, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ক্যাম্পাস
- ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান: ওবায়দুল কাদের
- মধ্যরাতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান, আটক ৭
- হঠাৎ রিশাদের পারফরম্যান্স সামনে আনল আইসিসি
- দুর্নীতি রোধে এনবিআরে আবাসিক পরামর্শক বসাতে চায় যুক্তরাষ্ট্র
- কোটা সংস্কার আন্দোলন: এবার কঠোর হাতে দমন করবে সরকার
- টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল
- বছরে বরাদ্দ ৯-১০ কোটি, তবু সচিবালয়ের ১০ মন্ত্রণালয়ে কোনো গাছ নেই
- কোটা আন্দোলনে হামলাকারীদের বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের, ফেসবুকে ‘ঝড়’
- কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরও ৪ কর্মকর্তা-কর্মচারী
- কোটা সংস্কার আন্দোলনে হামলায় নিহতের খবর কোথা থেকে পেল যুক্তরাষ্ট্র
- পত্রপত্রিকার লেখা দেখে নার্ভাস হওয়ার কিছু নেই, কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
- বিদ্যুৎ–জ্বালানির ৪ সচিবের কবজায় ২৫ কোম্পানি

ক্যাম্পাস আমার নিয়ন্ত্রণে নেই: ঢাবি ভিসি







