
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সোয়া ৮টায় প্রশাসনিক ভবন-১-এর সামনে নিজেদের সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক এবং ছেলে ও মেয়েদের আবাসিক হল এলাকা ঘুরে প্রশাসনিক ভবন-১-এ সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে শাকসুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
সমাবেশে বাংলা বিভাগের সদ্য প্রাক্তন শিক্ষার্থী মো. নাসিম বলেন, ‘আজ আমাদের শাকসুর ফলাফলের অপেক্ষার বিপরীতে আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে। শাকসু ছিল শাবিপ্রবির ৯ হাজার শিক্ষার্থীর ন্যায্য অধিকার, কিন্তু সেটি নিয়ে দেশব্যাপী নোংরা রাজনীতি শুরু হয়েছে। আমাদের জানানো হয়েছে, আগামীকাল শাকসু নির্বাচন হচ্ছে না। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল দুপুর ১২টায় ক্যাম্পাসে মিডিয়ার উপস্থিতিতে সংবাদ সম্মেলন করব। সেখানে সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।’
আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘আমরা ইতিমধ্যে দেখেছি, অনেকগুলো বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন। আমরা বাকি বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানাচ্ছি। আগামীকাল লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা তুলে ধরব।’

জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৯ মিনিট আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
১৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শানেরহাট ইউনিয়নের তারবিয়াতুল উম্মাহ্ ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার প্রধান শিক্ষকসহ তিন শিক্ষকের বিরুদ্ধে হুমকি, মানসিক নির্যাতন ও হয়রানির অভিযোগ করেছেন ওই প্রতিষ্ঠানেরই এক নারী সহকারী শিক্ষিকা। এ ঘটনায় সুবিচারের দাবি জানিয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী...
৪৪ মিনিট আগে
ঝিনাইদহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগে তাঁদের আটকের পর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়খালী বাজার পার হয়ে একটি তেল পাম্প থেকে তাঁদের আটক করে ডিবি।
১ ঘণ্টা আগে