
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে একটি মা হাতির ডান পা ক্ষতবিক্ষত হয়ে বাংলাদেশ অংশে ঢুকে পড়েছে।
হাতিটি গত সাত দিন সীমান্তের নো-ম্যান্ডস ল্যান্ডে থাকার পর গতকাল সোমবার বাংলাদেশ সীমান্ত সড়ক পেরিয়ে স্থানীয় একটি গ্রামে ঢুকে ধানখেত ও পানের বরজ নষ্ট করে। এখন সীমান্ত সড়কে অবস্থান করছে হাতিটি।
আজ মঙ্গলবার ঘটনাস্থল ঘুরে এ তথ্য পান এই প্রতিবেদক।
নাইক্ষ্যংছড়ি সদরের জামছড়ি গ্রামের বাসিন্দা রশিদ আহমদ ও জসিমউদদীন জানান, গতকাল ভোরে ছয় মাস বয়সী একটি বাচ্চাসহ মা হাতিটি মিয়ানমার অংশ থেকে তাঁদের গ্রামে ঢুকে পড়ে। দুপুরের দিকে হাতিটি জঙ্গল থেকে বের হয়ে তাঁদের ধানখেত নষ্ট করতে থাকে। শুরু হয় হইচই। গ্রামবাসী তাড়াতে চেষ্টা করলে চিৎকার শুরু করে এটি। বিশেষ করে বাচ্চা বাঁচাতে তৎপর মা হাতিটি।
একপর্যায়ে তাঁদের পানের বরজটিও ভাঙচুর করে। শেষে একই দিন মধ্যরাতের দিকে গ্রামের লোকজন জড়ো হয়ে শোরগোল করতে থাকলে এটি পুনরায় অদূরে নো-ম্যানস ল্যান্ড এলাকায় চলে যায়।
সকালে আজকের পত্রিকার প্রতিবেদক মিয়ানমার সীমান্ত সড়ক এলাকায় গিয়ে দেখতে পান, মা হাতিটি বাচ্চাটি নিয়ে শুয়ে রয়েছে। মাঝে মাঝে চিৎকার করছে পায়ের যন্ত্রণায়।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার দিকে মা হাতিটি বারবার মিয়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে চলে আসতে চেষ্টা করছিল। কিন্তু কৃষকেরা সতর্ক রয়েছেন।
সচেতন মহলের মতে, মিয়ানমারের বিদ্রোহী আরকান আর্মি (আরসা) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো লাইনে শত শত স্থলমাইন পুঁতে রেখেছে।
যাতে প্রতিনিয়ত কাঠুরিয়া ও বন্য প্রাণী হতাহত হচ্ছে। এতে সীমান্তের লোকজন আতঙ্কগ্রস্ত। যা সংশ্লিষ্টদের যাচাই করে ব্যবস্থা নেওয়া দরকার।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক বলেন, বন্য হাতিটির ডান পা স্থলমাইনে ক্ষতবিক্ষত হয়ে যায়। তবে গতকাল বিকেলে খবর নেওয়ার পর রাতে হাতিটি মিয়ানমারে ফিরে যায়।
একই কথা বলেন ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আল আমিন। তিনি আরও বলেন, সীমান্তের ওপারে প্রতিপক্ষকে ঘায়েলের জন্য একটি বিদ্রোহী গোষ্ঠীর বসানো ল্যান্ডমাইনে মা হাতিটি আহত হয়ে এপারের জামছড়ি গ্রামে এলেও পরে গ্রামবাসী মধ্যরাতে তাড়িয়ে দেন।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৭ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৭ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৭ ঘণ্টা আগে