
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে মিয়ানমারে পাচারকালে ৬৫০ কেজি সার, ৮১ বস্তা সিমেন্ট ও ১৯৮ দশমিক ২৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করেছে ১১ বিজিবি। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৭২ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে বড়ুয়াপাড়া রাস্তার মাথা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গোপন খবর পেয়ে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বাজার মসজিদ কম্পাউন্ডের প্রস্রাবখানার ছাউনির টিনের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আবুল কালাম প্রকাশ আবু (৪৫) নামে ওই ব্যক্তি বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম ইয়াংনি মুরুংপাড়ায় হামে ৯ শিশু আক্রান্ত হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। খবর পেয়ে দুটি মেডিকেল দল পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীদের অবস্থা খারাপ মনে হলে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।