
বান্দরবানের থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর উপজেলা প্রশাসনের পূর্বঘোষিত নিষেধাজ্ঞা আংশিক শিথিল করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) থেকে বংড পাথর, ক্যাপজাহ চং পর্যন্ত পর্যটকদের ভ্রমণের ওপর উন্মুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসনের আশ্বাসে ট্যুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সালের সভাপতিত্বে এক মতবিনিময় সভা হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এতে গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে পর্যটকদের রেজিস্ট্রেশনে সব ধরনে তথ্য ওয়ান স্টফ সার্ভিস, ইঞ্জিন নৌকায় মালিকদের উদ্যোগের লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক, তথ্যসেবা কেন্দ্র থেকে একস্থান হয়ে পর্যটন কেন্দ্রের ভ্রমণ, গাইডসহ যাত্রা, ইঞ্জিন নৌকা ভাড়া তিন হাজার টাকা, গাইড ফি ৮০০ টাকা নির্ধারণ করেন এবং প্রশাসনের নীতিমালা মেনে চলাসহ এ সিদ্ধান্ত গৃহীত হয়।
গাইড কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের আহ্বায়ক পাইথুইপ্রু (অন্তর) খিয়াং বলেন, ‘উপজেলা প্রশাসনের সব সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদের কর্মবিরতি আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রত্যাহার করে নিয়েছি। আগামীতে প্রশাসনের নীতিমালা অনুসারে আমরা নিজ নিজ কাজে ফিরে যাব।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, ট্যুরিস্ট গাইড কল্যাণ সমবায় সমিতি আহ্বায়ক পাইথুইপ্রু (অন্তর) খিয়াংসহ পর্যটক সংশ্লিষ্টরা।

কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
১৪ মিনিট আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
২৮ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থী শাহিদ আহমদ। ২১ এপ্রিল থেকে তার এসএসসি পরীক্ষা শুরু। তবে অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতিতে চরম ব্যাঘাত ঘটছে। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।
১ ঘণ্টা আগে