
চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজারসংলগ্ন এলাকায় জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পরিচালিত এ অভিযানে চোরাচালানের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি পিকআপও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব অলিনগর এলাকার মৃত ছমেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), একই এলাকার আবুল খায়েরের ছেলে নজরুল ইসলাম (২২), ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জয়চাঁদপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. আরিফ (২৭) এবং একই উপজেলার মহামায়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে রাসেল প্রকাশ আলম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পথে আনা গরুর একটি চালান ওই এলাকা দিয়ে পাচার করা হবে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সকাল সাড়ে ১১টার দিকে চেকপোস্টের দিকে আসা দুটি পিকআপ তল্লাশি করে ১৯টি গরু উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘অভিযানে ১৯টি ভারতীয় গরু উদ্ধার এবং পরিবহনে ব্যবহৃত দুটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।’

কিশোরগঞ্জের মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী কোহিনুর আক্তার নিখোঁজের পর ঘোড়াউত্রা নদীতে একটি ভাসমান লাশ দেখা যায়। লাশের ভিডিও দেখে কোহিনুরের মা সেটি মেয়ের লাশ বলে দাবি করলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পায়নি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অটোরিকশাচালক হৃদয়কে।
৩ মিনিট আগে
নাগরিকদের ওপর কোনো নতুন কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধি না করে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুমোদন ছাড়া আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাটের অভিযোগে ড্রিম গ্রীন সিটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
২৪ মিনিট আগে
বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর চ্যাটিং করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করেছেন। আজ মঙ্গলবার উপজেলার ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে