গরু

সীমান্তে ১২ ভারতীয় গরুসহ আটক ২ চোরাকারবারি
নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরুসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

‘গোমাতার গায়ে হাত তুললে আমার চেয়ে খারাপ আর কেউই হবে না’—হুঁশিয়ারি শুভেন্দুর
পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘গোমাতার’ গায়ে কেউ হাত তুলবে না, কোনো ধরনের ক্ষতি করা যাবে না। এমন ঘটনা ঘটলে তাঁর চেয়ে খারাপ আর কেউ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গরু জবাইয়ের অপরাধে তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে মনুস্মৃতি–বেদের উদ্ধৃতি দিল গুজরাটের আদালত
হিন্দু ধর্মগ্রন্থ মনুস্মৃতি, বেদ ও অন্যান্য শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে গরুর ধর্মীয় গুরুত্ব তুলে ধরে গরু জবাইয়ের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের গুজরাটের একটি আদালত। ২৭৭ কেজি গরুর মাংস উদ্ধারের ঘটনায় তাঁদের এই সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে জরিমানাও করা হয়েছে।

পাটগ্রামে ভারত থেকে পাচার করে আনা ১২ গরু ও মোটরসাইকেল উদ্ধার
লালমনিরহাটের পাটগ্রামে পাচার করে আনা ১২টি ভারতীয় গরু ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের চার কিলোমিটার অভ্যন্তরে একটি স্থান থেকে এসব উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধার গরু ও মোটরসাইকেলের বাজারমূল্য প্রায় ১৪ ল












