
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বাধীন একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, রাত ১০টার দিকে দুজন চোরাকারবারি ব্যাগ হাতে সীমান্তের ১৬ কিলোমিটার এলাকার দিকে আসতে থাকলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চীনের তৈরি সিঅ্যান্ডএলজি বিদেশি পিস্তল, সাতটি ৭ দশমিক ৬২ মিলিমিটার তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মারিশ্যা সীমান্ত এলাকায় বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালানের তৎপরতা বেড়েছে। এ কারণে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও চোরাচালানবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
১ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
১ ঘণ্টা আগে