Ajker Patrika

খাগড়াছড়িতে আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০: ৪৭
খাগড়াছড়িতে আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম
সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সাদিক কায়েমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সাদিক কায়েমের ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদে বিকট শব্দ শুনে বাইরে বের হন তিনি। এ সময় ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে যেতে হয়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে তিনি নিজেই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত