Ajker Patrika

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় থানায় মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় থানায় মামলা
আজ রোববার সকাল সাড়ে ১০টায় সেনাসদস্যরা সাদিক কায়েমের গ্রামের বাড়ি পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে বোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও সাতজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বিকেলে সাদিক কায়েমের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান। পরিদর্শনকালে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজখবর নেন।

পুলিশ সুপার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

পরিদর্শনের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় আজ বিকেলে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন সাদিক কায়েমের বাবা আবুল কাশেম। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও সাতজনকে আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না, একই এলাকার মো. সাইফ এবং দীঘিনালার বাসিন্দা ওমর ফারুক।

সিসিটিভি ফুটেজে আরও একজনকে দেখা গেলেও তাঁকে শনাক্ত করা যায়নি বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। অভিযুক্তদের ধরতে পুলিশের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত