মুন্সিগঞ্জ সদরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আনোয়ারা (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ওই নারী। ভোট দেওয়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মহেশপুর গ্রামের হাশেম গাজীর স্ত্রী।
আনোয়ারার ছেলে মো. কামাল জানান, কেন্দ্রে ভোট দেওয়া শেষে বাড়িতে ফিরছিলেন তাঁর মা। এ সময় কেন্দ্রের বাইরে তাঁর মা হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফেরদৌস বৃদ্ধার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড এবং নির্বাচনের আগের দিন মুহুর্মুহু ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হলেও চট্টগ্রামের রাউজান উপজেলার ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা....
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। তবে ভোটারের চাপ না থাকায় ভোটকক্ষে এক প্রার্থীর এজেন্টকে ঘুমিয়ে থাকতে দেখা গেছে।
১২ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় ছাবিনা বেগম (৩৪) নামের এক নারীকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১২ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি ভোটকেন্দ্রের পাশে বিএনপির ধানের শীষ ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
৩৪ মিনিট আগে