
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ও ছাতিয়ান গ্রামে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে এই পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। এ ছাড়া খাসমহল গ্রামে বিএনপির একটি পক্ষের লোকজনের হামলায় হোসাইন মোহাম্মদ নামের এক ইউপি সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাহারবাটি গ্রামে জামায়াতে ইসলামীর লোকজনকে ভোট দিতে বাধা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ছাড়া উপজেলার ছাতিয়ান গ্রামেও একই কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, দুটি স্থানের পরিবেশ এখন শান্ত রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী নজর রাখছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভোটারদের উপস্থিতি অনেক ভালো। ভোট অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু হচ্ছে। ভোটকেন্দ্রের বাইরে কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটেছে। তবে প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার রহমতগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করায় একটি মিষ্টির কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৮ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে। মৃত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
১০ মিনিট আগে
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় দেড় কিলোমিটার অংশ ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্তত ২৫টি স্থানে ধস ও গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা ফেলে জরুরি মেরামত চলছে।
১১ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি যেন আরও ঘন হয়ে নামে। হলরুমের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। সেই স্নিগ্ধ সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনজুড়ে ভেসে ওঠে, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো...’। বাইরে বৃষ্টির ছন্দ আর ভেতরে নজরুলের প্রেম, দ্রোহ
১২ মিনিট আগে