মুন্সিগঞ্জ সদর

স্কুলে ছেলের সঙ্গে ঝগড়া, শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে অভিভাবকের আছাড়
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও আছাড় দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীর বাবাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে...

শ্রীনগরে গ্রাহকের টাকা আত্মসাৎ, অগ্রণী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
মুন্সিগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের গচ্ছিত টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ব্যাটারি ও চার্জার লুট, গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে।

সোয়া দুই কোটি টাকা নিয়ে ক্যাশ অফিসার পলাতক, শত শত গ্রাহকের হট্টগোল
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের অন্তত ১৪টি হিসাব থেকে ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ পলাতক বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আমানত হারানোর আশঙ্কায় ব্যাংকে ভিড় করেন শত শত গ্রাহক।












