
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি ভোটকেন্দ্রের পাশে বিএনপির ধানের শীষ ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শশীভূষণ থানা এলাকার আঞ্জুরহাট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও সমর্থকেরা সকাল থেকেই কেন্দ্রের মাঠের পাশে অবস্থান করছিলেন। বেলা প্রায় ২টার দিকে ইসলামী আন্দোলনের কর্মী আব্দুল মমিন কাশেম ও হাসানের সঙ্গে তর্ক-বিতর্ক হয় স্থানীয় বিএনপির নেতা আকবর পালোয়ান ও মামুন হাওলাদারের। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালান। পরে তাদের প্রতিহত করেন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের চারজন আহত হন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম জানান, কেন্দ্রের বাইরে সংঘর্ষ হয়েছে। পরে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বান্দরবানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের ট্রাফিক মোড়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
মন্ত্রী বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রোগ। কোনো খামারে এ রোগ দেখা দিলে দ্রুত অন্য পশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের ওপর গুরুত্ব দিতে হবে।
২৫ মিনিট আগে
রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
৪৩ মিনিট আগে
‘আমি শুনেছি, এখানে জমি রেজিস্ট্রি হয় সাবরেজিস্ট্রি অফিসে। ওখানে যারা চাকরি করে তারা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকে। যেখানে ২০০ টাকার নেওয়ার কথা সেখানে অনেক বেশি টাকা নেওয়া হয় এবং এখানে এই টাকা না কি ভাগাভাগি হয়।’
১ ঘণ্টা আগে