
নওগাঁ-৪ (সংসদীয় আসন নং ৪৯) আসনে মোট ১১৭টি কেন্দ্রের সকল ফলাফলের ভিত্তিতে বিএনপি প্রার্থী ইকরামুল বারী টিপু ধানের শীষ প্রতীকে ১,৩৩, ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুর রাকিব দাড়িপাল্লা প্রতীকে ৯৬,৮১৪ ভোট পেয়েছেন।
স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে। পরবর্তীতে ইসি বেসরকারি ফল ঘোষণা করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে ভোটাররা দুই আসনে ভিন্ন রায় দিয়েছেন। এক আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলেও অন্য আসনে ধানের শীষ প্রতীক জয় ছিনিয়ে নিয়েছে।
৪ মিনিট আগে
হবিগঞ্জ-৩ আসনে (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. জি কে গউছ ১ লাখ ৪১ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
৫ মিনিট আগে
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১৬৩টি ভোট কেন্দ্রে ১,৪৭,৯৪৭ ভোট বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
৬ মিনিট আগে
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির ডা. মাহাবুবুর রহমান।
৭ মিনিট আগে