
নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ন্যূনতম এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হলে সার্ভারে তাঁর সনদ সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা সব উপজেলা ও থানা

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেওয়া আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে আপিল করবে না ইসি। আজ সোমবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান।

সেলিমা রহমান বিএনপির পোড় খাওয়া একজন নেত্রী। দলটির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্য হয়েও তিনি বরিশাল-৪ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়ন পাননি। অবশেষে সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ায় উৎফুল্ল সেলিমার অনুসারীরা। এর আগে তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারকে চীন সমর্থন করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আজ রোববার সাক্ষাতের সময় এ কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ঢাকায় চীনা দূতাবাসের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।