হবিগঞ্জ-৩ আসনে (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. জি কে গউছ ১ লাখ ৪১ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী মহসিন আহমদ পেয়েছেন ৪৪ হাজার ৫৮১ ভোট। আসনটির সবশেষ কেন্দ্রভিত্তিক ফলাফলে এ তথ্য জানা গেছে।

পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনের মধ্যে নেছারাবাদ উপজেলা থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন ৬৯,৫০০ ভোট। দাড়িপাল্লা প্রতীকের শামীম বিন সাঈদী পেয়েছেন ৩৭,১৬৩ ভোট। ফলে নেছারাবাদ উপজেলায় বিএনপি প্রার্থী ৩২,৩৩৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
২ মিনিট আগে
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন।
৬ মিনিট আগে
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন। তিনি ভোটকেন্দ্র থেকেই ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট।
৭ মিনিট আগে
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি সব মিলিয়ে ভোট পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২টি। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী নাজমুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
৩০ মিনিট আগে