
একবার নয়, দু-দুবার দেশ ও ভিটেমাটি থেকে বিতাড়িত লেখক তসলিমা নাসরিনের কাছে দীর্ঘ অপেক্ষার পর ২৫ মিনিটের বিলম্ব হয়তো কিছুই নয়। কারণ, নিজের ‘দ্বিতীয় ঘর’ হিসেবে পরিচিত কলকাতায় ফিরতে শেষ পর্যন্ত যে আশ্বাস ও নিরাপত্তার প্রতিশ্রুতি তিনি খুঁজছিলেন, তা পেয়েছেন দীর্ঘ ১৯ বছর পর...

প্রায় দুই দশক ধরে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশের অলিখিত নিষেধাজ্ঞা পেরিয়ে অবশেষে প্রিয় শহর কলকাতায় ফিরছেন বাংলাদেশের নির্বাসিত লেখক ও অধিকারকর্মী তসলিমা নাসরিন। আগামী ১ আগস্ট কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনে মৌলবাদবিরোধী এক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর...

ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।

তসলিমা নাসরিন লিখেছেন, ‘তালেবানরা নারী অধিকারের বিরোধী। কারণ, তারা নারীদের মানুষই মনে করে না।’ তিনি আরও বলেন, ‘আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসেছেন এবং এক সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু তিনি কোনো নারী সাংবাদিককে সেখানে প্রবেশ করতে দেননি।’