সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ।
আজ রোববার বেলা ৩টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন।
মানববন্ধন কর্মসূচি পালন শেষে শিক্ষকদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. আব্দুল হাকিম বরাবর স্মারকলিপি দেন। এ সময় তিনি দ্রুত গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব।
তাঁরা আরও বলেন, এইচএসসি ও ডিপ্লোমা যোগ্যতায় নার্স ১০ম গ্রেড, এসএসসি ও ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপসহকারী কৃষি অফিসার ১০ম গ্রেড, বাংলাদেশ পুলিশের এসআইতে স্নাতক যোগ্যতায় ১০ম গ্রেড, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় ১০ম গ্রেড পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকেরা বেতন বৈষম্যের শিকার।
জানতে চাইলে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ও শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: লুৎফর রহমান বলেন, আমরা একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছি। অথচ সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছে। এটা স্পষ্টত বৈষম্য।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে গরু, মহিষ, ছাগল ও দুম্বা নিয়ে ঢাকার হাটগুলোতে হাজির হচ্ছেন ব্যাপারীরা।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহ জেলায় স্থায়ী-অস্থায়ী ২৪টি পশুর হাট রয়েছে। এসব হাটের ইজারা দিতে সম্প্রতি দরপত্র আহ্বান করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এর মধ্যে ১৮টির ইজারা হলেও কাঙ্ক্ষিত দরপ্রস্তাব না পাওয়ায় ৬টির ইজারা হয়নি। ফলে কোরবানির পশু বিক্রি থেকে খাস রাজস্ব আদায় করছে উপজেলা প্রশাসন।
৩ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে শুরু হয়েছে ঘরমুখী মানুষের ভিড়। আগামীকাল সোমবার থেকে সরকারি ছুটি শুরু হলেও এর আগেই দক্ষিণাঞ্চলের যাত্রীদের যাত্রা শুরু হওয়ায় টার্মিনালজুড়ে বেড়েছে ব্যস্ততা। এই বাড়তি চাপ সামাল দিতে হকারমুক্ত করা হয়েছে টার্মিনাল।
৩ ঘণ্টা আগে
কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১০। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।
৫ ঘণ্টা আগে