হিজবুল্লাহর সঙ্গে লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধ যেন কোনোভাবেই আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয়, তা নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে এক দিন যেতে না যেতেই সেই তিনিই আবার প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে কথা বলছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল গভীর রাতে নেতানিয়াহু বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির সঙ্গে একমত। এর আগে, তিনি গোপনে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হলে তাঁর মন্ত্রিসভায় ভর্ৎসনার শিকার হন। পরে তিনি প্রকাশ্যে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের বিবৃতির পরে একটি বিবৃতি জারি করেছে। যেখানে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, তারা বুধবার ওয়াশিংটন ও প্যারিসের প্রস্তাবিত ২১ দিনের যুদ্ধবিরতিকে সমর্থন করবে। তারা বলেছে, ইসরায়েলি ও আমেরিকার প্রতিনিধিদল মার্কিন উদ্যোগ নিয়ে আলোচনার জন্য গতকাল গভীর রাতে সাক্ষাৎ করেছে। আগামী দিনে এসব আলোচনা অব্যাহত থাকবে।
এই যুদ্ধবিরতি উদ্যোগটি মূলত গাজায় জিম্মি-বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির জন্য সময় বাড়ানোর লক্ষ্যে। গাজায় ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াই করছে। একই সঙ্গে, লেবানন ফ্রন্টে হিজবুল্লাহ যেন আর ইসরায়েলে হামলা না চালায় তা নিশ্চিত করাও এই চুক্তির লক্ষ্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন অনুসারে ইসরায়েল এরই মধ্যে উত্তর সীমান্ত থেকে বাহিনী দূরে সরিয়ে দিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছেন, ‘মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি উদ্যোগ নিয়ে ব্যাপক ভুল প্রতিবেদনের কারণে কয়েকটি পয়েন্ট স্পষ্ট করা গুরুত্বপূর্ণ। এই সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব সামনে রাখার ক্ষেত্রে আমাদের সঙ্গে আলোচনা করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদের উত্তর সীমান্তের লোকেদের নিরাপদে এবং সুরক্ষিতভাবে তাদের বাড়িতে ফিরে যেতে সক্ষম করতে মার্কিন নেতৃত্বে গৃহীত উদ্যোগও মেনে নিয়েছে।’ বিবৃতিতে ইসরায়েল যোগ করেছে, হিজবুল্লাহ কোনো উদ্যোগ নিলে তারাও লেবাননে গোষ্ঠীটির বিরুদ্ধে নতুন করে আক্রমণ চালাবে।
এর আগে, বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স স্পষ্ট করেছিল যে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হয়েছেন। ঠিক তারপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বিষয়টি নিয়ে বিস্ময় ও হতাশা প্রকাশ করে ওয়াশিংটন ও প্যারিস।

তুরস্কের কাছে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনার বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেছেন, এতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। একই সঙ্গে এরদোয়ান, ইরান, পশ্চিম তীর ও যুক্তরাষ্ট্রের রাজনীতি
২৫ মিনিট আগে
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি উপকূলে পাঁচজন ক্রুসহ একটি মালবাহী (কার্গো) বিমান নিখোঁজ হয়েছে। বিমানটি খুঁজে বের করতে বর্তমানে আরব সাগরে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।
৪০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন সামরিক হামলা চালানোর জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই ঘটনায় গত মাসে হওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নতুন করে চাপে পড়েছে। এর আগে, হরমুজ প্রণালি
৪৩ মিনিট আগে
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বর্ষাকালীন দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি নাগরিকদের অবৈধ জমি দখল, ড্রেন বন্ধ করা এবং সরকারি অবকাঠামোর অপব্যবহারের ফলে তৈরি একটি ‘স্ব-সৃষ্ট সংকট’। বোম্বে হাইকোর্ট এক শুনানিতে এই কঠোর মন্তব্য করেছে।
২ ঘণ্টা আগে