
শিল্প এলাকার ৪০ লাখ শ্রমিকের মধ্যে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী মঙ্গলবার থেকে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হবে।
আজ রোববার বিকেলে সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে গ্রামীণফোনের চেক গ্রহণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, দেশে বর্তমানে যেসব ব্যবস্থা চালু রয়েছে সেগুলো সচল করতে পারলে অধিকাংশ সমস্যা সমাধান হবে। ইতিপূর্বে শ্রমিকদের ১৮ দফা দাবি ত্রিপক্ষীয় আলোচনায় সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেগুলো মেনে নেওয়া হয়েছে তা বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।
শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রমিকদের ১৮ দফার মধ্যে একটি ছিল, তাঁদের রেশনের ব্যবস্থা করা। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবর (মঙ্গলবার) আশুলিয়ায় টিসিবির পণ্য শ্রমিকদের মধ্যে বিতরণ উদ্বোধন করা হবে। টিসিবির আওতায় এক কোটি পরিবারের বাইরে অতিরিক্ত হিসেবে শ্রমঘন (শিল্প) এলাকায় এই সংখ্যা বাড়ানো হবে।
উপদেষ্টা বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠিত হয়। কিন্তু দেশের অধিকাংশ শ্রমিকই জানে না তাঁদের জন্য এমন একটি ফান্ড রয়েছে। কীভাবে আবেদন করতে হবে হয়তো সেই প্রক্রিয়াটাও তাঁদের জানা নেই। এটির ফান্ড ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন ছিল। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের টাকা সমস্যাগুলো তদন্ত করা হবে। এ পর্যন্ত ৩০ হাজার ২৮৫ জন শ্রমিককে ১৪১ কোটি ৬৬ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে তহবিলে জমা রয়েছে ১ হাজার ২৬ কোটি টাকা।
উপদেষ্টা আরও বলেন, ফাউন্ডেশনের টাকা শ্রমিকদেরই। কোম্পানিগুলো এখানে অংশগ্রহণের মাধ্যমে এটা সরকারের কাছে আমানত হিসেবে রাখে। তা জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তিতে শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে।
শ্রমিকদের ১৮ দফার সমাধান করে দেওয়া হয়েছে উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে। যেখানে শ্রমিকেরা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দু-একটি জায়গায় এখনো শ্রমিক অসন্তোষ রয়েছে সেগুলো সমাধানে কাজ করা হচ্ছে।
আরও খবর পড়ুন:

গত বছরের ৮ জুলাই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি।
২১ মিনিট আগে
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের আগে-পরে অবজার গ্রুপ, অংশীজনদের মতামত নিয়েছি; সবার সহযোগিতা পেয়েছি। এ সংলাপের মাধ্যমে নির্বাচন আরও কীভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায় সে সুপারিশ আসবে আশা করি।’
২ ঘণ্টা আগে
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিন্ন ইতিহাস এবং পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও অংশীদারত্বের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ প্রত্যয়ী।
৩ ঘণ্টা আগে
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির দীর্ঘদিনের প্রচলিত নিয়মে বড় পরিবর্তন আসছে। নবম জাতীয় বেতনকাঠামোয় সব গ্রেডে প্রায় সমান হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার পদ্ধতি থেকে সরে আসছে সরকার।
১১ ঘণ্টা আগে