প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে ৯ সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে সরকার।
আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (সমন্বয় ও মনিটরিং শাখা) মরিয়ম বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে—প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন, প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাপনা ও কাঠামোগত উন্নয়ন এবং শিখন-শেখানো কার্যক্রমের উৎকর্ষ সাধনের নিমিত্ত প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হলো।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদকে, সদস্যসচিব করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিদ্যালয়) মো. আসাদুজ্জামানকে।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন—প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলোজির রেজিস্ট্রার ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রাক্তন মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. রফিকুজ্জামান, প্রাক্তন অতিরিক্ত সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন যুগ্ম-প্রোগ্রাম পরিচালক (পিইডিপি-২) চৌধুরী মুফাদ আহমেদ, গণ সাহায্য সংস্থার পরিচালক (শিক্ষা) বেগম সামসি হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ড. ইরাম মারিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব মোরশেদ এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নূরুল আলম।
কমিটির কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে—প্রাথমিক শিক্ষায় বিদ্যমান শিখন-শেখানো কার্যক্রম, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম, গবেষণা এবং সামগ্রিক ব্যবস্থাপনা কাঠামো পর্যালোচনা; প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময়পূর্বক প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা কাঠামোর সময়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কারের চাহিদা নিরূপণ; প্রাথমিক শিক্ষায় শিখন-শেখানো কার্যক্রম, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম, গবেষণা এবং ব্যবস্থাপনা কাঠামোর টেকসই মানোন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন; উপানুষ্ঠানিক শিক্ষা ও অনানুষ্ঠানিক শিক্ষায় বিদ্যমান কার্যক্রম ও ব্যবস্থাপনা কাঠামো পর্যালোচনা এবং উৎকর্ষ সাধনের নিমিত্ত সুপারিশ প্রণয়ন।
কমিটি কার্য সম্পাদনের ক্ষেত্রে মতামত ও পরামর্শ গ্রহণের প্রয়োজনে কোনো বিশেষজ্ঞ, শিক্ষাবিদ বা প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারী/শিক্ষক/সংশ্লিষ্ট ব্যক্তিকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে, ঢাকায় বা ঢাকার বাইরে কর্মশালা আয়োজন করতে পারবে এবং প্রয়োজনে প্রাথমিক শিক্ষা ও উপানুষ্ঠানিক শিক্ষা-সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারবে।
প্রজ্ঞাপন জারির তিন মাসের মধ্যে কমিটি কার্যক্রম সম্পন্ন করবে এবং বাস্তবসম্মত সুপারিশসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে; কোনো কর্মশালা/সেমিনার/সভা আয়োজন করা বা কোনো প্রতিষ্ঠান পরিদর্শনের প্রয়োজন হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ কমিটিকে প্রয়োজনীয় লজিস্টিক ও সাচিবিক সহায়তা প্রদান করবে।

বর্তমান সময়ের অসুস্থ প্রতিযোগিতা, চারপাশের নেতিবাচক পরিবেশ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা—সব মিলিয়ে আমরা প্রায়ই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। তখন মনে হয়, জীবনের কিছুই যেন নিজের নিয়ন্ত্রণে নেই। তবে হাজার বছরের পুরোনো ‘স্টোয়িক দর্শন’ এবং রায়ান হলিডের বিখ্যাত বই ‘দ্য ডেইলি স্টোয়িক’ আমাদের শোনায় ভিন্ন এক বাস্তবত
৪ ঘণ্টা আগে
ইংরেজিতে দক্ষ হতে চাইলে শুধু ছোট ছোট উত্তর জানা থাকলেই হবে না। সেই উত্তরকে একটু বাড়িয়ে বললে কথা আরও সুন্দরভাবে এগোতে থাকে। আগের পর্বে শিখেছিলাম কীভাবে সাধারণ উত্তরকে একটু বড় করে বলা যায়। এই পর্বে আমরা কয়েকটি সাধারণ প্রশ্ন আর সেগুলোর সহজ, সুন্দর উত্তর কীভাবে দিতে হয়, তা গল্পের মতো করে শিখব।
৪ ঘণ্টা আগে
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি প্রতিষ্ঠান প্রধান শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে...
১ দিন আগে
জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঘোষণা করা...
২ দিন আগে