Ajker Patrika

সিঙ্গারা না পেয়ে অণ্ডকোষে চিকিৎসকের হাত, দোকান কর্মচারী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিঙ্গারা না পেয়ে অণ্ডকোষে চিকিৎসকের হাত, দোকান কর্মচারী হাসপাতালে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারে সিঙ্গারা না পেয়ে ক্যান্টিনের মহিলা কর্মীদের সামনে পুরুষ কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. জাস্টিন ক্লাম্প। তিনি এপিক হেলথ কেয়ারে নিয়মিত আলট্রাসনোগ্রাফি করান। ভুক্তভোগী ক্যান্টিন কর্মচারীর নাম মো. কাইয়ুম (৩১)। ঘটনার পর আহত মো. কাইয়ুমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসা দেওয়া হয়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ডা. জাস্টিন ক্লাম্প নিয়মিতই এপিকের ক্যান্টিন থেকে সিঙ্গারা খান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সিঙ্গারা খুঁজলে না পাওয়ায় ক্ষুব্ধ হন। এ সময় চিকিৎসক কাইয়ুমকে দ্রুত তাঁর কাছে আসতে বলেন। পরে কাইয়ুম চিকিৎসকের কাছে গেলে তিনি তাঁর প্যান্টের জিপার খুলে মহিলা কর্মীদের সামনেই তাঁর অণ্ডকোষ চেপে ধরেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ডা. জাস্টিন ক্লাম্প বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি আমার জানা নেই। এ সময় তিনি বলেন, ‘আপনি কি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? কিছু জানার থাকলে ওনাদের কাছেই জিজ্ঞেস করেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মহিলা কর্মীদের সামনেই কাইয়ুম নামে ক্যান্টিনের এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার ঘটনা ঘটেছে। কিন্তু একজন চিকিৎসকের জন্য এটি কোনো মতেই কাম্য হতে পারে না। পরে ভুক্তভোগী কর্মচারী বিষয়টি আমাকে জানিয়েছেন। তিনি বলেন, অভিযুক্ত চিকিৎসক এপিকের বেতনভুক্ত চাকরিজীবী নন।

এ বিষয়ে মো. কাইয়ুম জানান, অণ্ডকোষে হাত দেওয়ার মতো ঘটনা উনি কেন করলেন, আমার মাথায় আসছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত