
প্রায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে নদ-নদীতে জাতীয় মাছ ইলিশের আহরণ কমছে। সাধারণত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। কিন্তু এই সময়েও জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত চার বছরের ব্যবধানে ১ লাখ ৫ হাজার ৭৪৬ টন ইলিশ আহরণ কমেছে।

চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে গত দুই সপ্তাহে ইলিশের আমদানি কয়েকগুণ বাড়লেও ভরা মৌসুমে দাম কমেনি। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার টাকায়। চাহিদার তুলনায় সরবরাহ কম এবং দক্ষিণাঞ্চল থেকে ইলিশ না আসায় দাম স্থিতিশীল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের ইলিশ। পরে মাছটি নিলামে সাড়ে আট হাজার টাকায় বিক্রি করা হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে রাজা ইলিশটি বিক্রির জন্য আনেন জেলে কিরণ মাঝি।