Ajker Patrika

বৃষ্টিতে সকাল শুরু, ঢাকার আবহাওয়া আজ থাকবে যেমন

আজকের পত্রিকা ডেস্ক­
বৃষ্টিতে সকাল শুরু, ঢাকার আবহাওয়া আজ থাকবে যেমন
ফাইল ছবি

গতকাল দফায় দফায় বৃষ্টির পর আজ ভোর থেকেই বজ্রপাতসহ ভারী বৃষ্টির দেখা মিলল রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারাদিন ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এ ছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাও থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকায় আজ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বুলেটিন থেকে আরও জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

আর গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত