চলতি বছর প্রথম ছয় মাসে মেট্রোরেলের আয় ১৯৫ কোটি টাকা

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) মেট্রোরেলে (এমআরটি–৬) ১৯৫ কোটি ১ লাখ ৪৩ হাজার ৩৩৮ টাকা আয় হয়েছে। এই সময়ের মধ্যে মেট্রোরেলে গড়ে দৈনিক ৩ লাখ যাত্রী ভ্রমণ করেছেন এবং দৈনিক আয় হয়েছে গড়ে ১ কোটি ১০ লাখ টাকা।
আজ সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি–৬–এর অতিরিক্ত পরিচালক মো. জাকারিয়া আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রোরেলের আয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে মেট্রোরেল কোম্পানি প্রথম ছয় মাসের আয়ের তথ্য গণমাধ্যমকে জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়, মেট্রোরেল সেপ্টেম্বরের প্রথম ১৮ দিনে ২০ কোটি আয় করেছে। যেখানে আগের ছয় মাসের আয় ১৮ কোটি টাকা।
প্রকৃতপক্ষে ১৮ কোটি টাকা আয় ছিল মেট্রোরেল চালুর প্রথম ছয় মাসে।
জাকারিয়া বলেন, মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর থেকেই প্রতিদিন গড় আয় ১ কোটি টাকা ও গড় যাত্রী ৩ লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৬ মাসের আয় নিয়ে যা ছড়িয়েছে সেটি সঠিক নয়।
ডিএমটিসিএল সূত্র বলছে, গতকাল আয় নিয়ে এমন তথ্য ছড়িয়ে পড়লে ডিএমটিসিএল চলতি বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি–জুন) পর্যন্ত আয়ের তথ্য হিসাব করেছে। ২০২৩ সালের দ্বিতীয়ার্ধের (জুলাই–ডিসেম্বর) তথ্যও প্রকাশ করা হবে।
২০২২ সালের ২৯ ডিসেম্বর মেট্রোরেল চালু হওয়ার পর সীমিত স্টেশন ও দিনে ৪ ঘণ্টা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত। এরপর গত বছরের ৪ নভেম্বর থেকে মেট্রোরেল পুরোদমে উত্তরা থেকে মতিঝিল যাতায়াত শুরু করে। সুতরাং শুরুর দিকের আয়ের সঙ্গে ৪ নভেম্বর পরবর্তী আয়ে বড় পার্থক্য রয়েছে।
এমআরটি–৬–এর উপ প্রকল্প পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুল বাতেন ফকির আজকের পত্রিকা’কে বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসের যে হিসাব দেওয়া হয়েছে তা মূলত ২০২৩–২৪ অর্থ বছরের।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমটিসিএল এক সংবাদ সম্মেলনে জানায়, ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা। এর মধ্যে দুটি শুক্রবার বন্ধ ছিল। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) আয় হয়েছিল ৫৪ লাখ ৯১ হাজার ১৪০ টাকা। গত ১২ সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রোরেলে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ সেপ্টেম্বর ৩ লাখ ৪৩ হাজার ৮৯২ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে সেদিন আয় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা। এটিই মেট্রোরেলে একদিনে সর্বোচ্চ আয়।
গত ৪ মার্চ তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছিলেন, মেট্রোরেল চালু হওয়ার প্রথম ছয় মাস যখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করেছে, তখন মোট আয় হয়েছে ১৮ কোটি টাকা।
আরও খবর পড়ুন:
- ফের রিজার্ভে পতন
- ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিলেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা
- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
- বাইডেন-ইউনূস বৈঠকে সহায়তার অগ্রাধিকার চিহ্নিত হতে পারে
- আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে ভারতের সাড়ার অপেক্ষা
- সন্তানের মৃত্যুকে ইস্যু করে লাইমলাইটে থাকতে চেয়েছেন সালমানের মা
- পত্রিকার সম্পাদক-নির্বাহীদের সঙ্গে তথ্য উপদেষ্টার সভা বিকেলে
- তৃতীয় শ্রেণির কর্মচারীর আড়াই কোটির ফ্ল্যাট
- বাবার ২০০ কোটি টাকার সম্পত্তির ভাগ পাচ্ছেন না ৮ মেয়ে
- ক্ষমতার সান্নিধ্যে বিত্তবান সাবেক সচিব খাইরুল
- নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনপ্রিয় পার্টির আত্মপ্রকাশ
- ‘স্যার, কেউ কথা শুনছে না, এভাবে পুলিশ চলে না’
- নামাজে গিয়ে রক্তভেজা শরীরে মায়ের কোলে ফিরল সাইমন
- মরুর বুকে এঁকেবেঁকে চলবে ২৫ হাজার কোটি ডলারের রেলপথ
- অবস্থান পাল্টে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার
- ‘বাংলাদেশ যা করেছে, সেটা মেনে নেওয়া যায় না’
- বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন মোদি
- বরিশাল বিসিক যেন মিজানের ‘বাপ-দাদার’ সম্পত্তি
- অতিরিক্ত আইজিপিসহ আরও ৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- মির্জা আব্বাসের ভাগিনা পরিচয়ে গুলশানে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
- রাজনৈতিক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ কমিটি
- ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
- বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উল্টো করে ঝোলানোর’ হুমকি দিলেন অমিত শাহ
- বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলুর বিরুদ্ধে গুলশানে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
- ‘শুধু বিচারের বাণী নয়, বিচারকও নিভৃতে কাঁদে’, দুঃখকষ্টের কথা বললেন বিচারকেরা
- ডলার-সংকটে ভারতীয় বিদ্যুতের ১০০ কোটির বকেয়া পরিশোধে হিমশিম বাংলাদেশ

মেট্রোরেলের ৬ মাসের আয় নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয়







