
পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে বীরের বেশে দেশে ফেরা বাংলাদেশ দলকে আজ নিজের কার্যালয়ে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংবর্ধনা অনুষ্ঠানে দলের সব ক্রিকেটার ছিলেন; ছিলেন না শুধু একজন—দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান।
তিন দিন আগে যখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা ভারতীয় ভিসা সেন্টারে গিয়েছেন ভিসাপ্রক্রিয়া শুরু করতে, অনুমিতভাবেই সেখানে সাকিব ছিলেন না। তারকা অলরাউন্ডার এখন ইংল্যান্ডে ব্যস্ত সারের হয়ে কাউন্টি ক্রিকেট নিয়ে। গত দুই মাস ধরেই তিনি দেশের বাইরে। গত মাসে যুক্তরাষ্ট্র থেকে গিয়ে পাকিস্তান সিরিজ খেলেছেন। সিরিজ শেষে সেখান থেকে দুবাইয়ে হয়ে গেছেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে। কাউন্টি দলটির হয়ে মাত্র একটি ম্যাচই খেলবেন তিনি।
দেশে যখন সতীর্থরা ভারতীয় ভিসাপ্রক্রিয়া সারছেন, সাকিব সেটাই করছেন ইংল্যান্ডে। বিসিবি সূত্র জানিয়েছে, লন্ডন থেকেই তাঁর ভারতের ‘ওয়ার্ক ভিসা’ নেওয়ার কথা। সাকিবের ভিসাপ্রক্রিয়া নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কাল বলছিলেন, ‘এই মুহূর্তে ওর ভিসার বিষয়টি পুরোপুরি বলতে পারব না। এতটুকুই জানি, সে ভারতে দলের সঙ্গে যোগ দেবে।’
সতীর্থরা যখন ভারত সফরের প্রস্তুতি নিচ্ছে, তখন কাউন্টি ক্রিকেটে দারুণভাবে ঝালিয়ে নিচ্ছেন সাকিব। সারের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি, ম্যাচে পেয়েছেন ৯ উইকেট। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি, করেছেন ১২ রান।
আরও খবর পড়ুন:

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৪ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৫ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৭ ঘণ্টা আগে