Ajker Patrika

আইসিসির শাস্তি পেলেন ইবাদত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৯: ৩৪
আইসিসির শাস্তি পেলেন ইবাদত
ইবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ছবি: আইসিসি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির প্রথম স্তরের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মকর্তাদের আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করেছেন ইবাদত। আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে বল ছুড়ে মারার বিষয়ে এই ধারা প্রযোজ্য।

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ১৭তম ওভারে। ক্রিজে নিরাপদ অবস্থানে ফিরে আসা ব্যাটারের দিকে বিপজ্জনক ও অনুপযুক্তভাবে বল ছুড়ে মারেন ইবাদত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রথম স্তরের আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়। গত ২৪ মাসে এটিই তাঁর প্রথম অপরাধ।

নিজের অপরাধ স্বীকার করে আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন ইবাদত। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার লুবাবালো গকুমা তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত