কানাডার সারেতে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবরাজ গয়াল (২৮) ভারতের পাঞ্জাবের রাজ্যের লুধিয়ানার বাসিন্দা। আজ সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন চারজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, যুবরাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে তারা এখনো যুবরাজ গয়ালের হত্যার কারণ খুঁজে পায়নি।
এনডিটিভির প্রতিবেদন বলা হয়েছে, যুবরাজ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব কমার্স (স্নাতক-সম্মান) শেষ করে ২০১৯ সালে স্টুডেন্ট ভিসায় কানাডায় পাড়ি জমান। সম্প্রতি তিনি কানাডার স্থায়ী নাগরিকত্ব পান। যুবরাজ কানাডার একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।
এক বিবৃতিতে, কানাডা পুলিশের তদন্ত দলের সদস্য সার্জেন্ট টিমোথি পিয়ারোটি বলেছেন, ‘আমাদের এখনো অনেক কাজ করা বাকি। অনুসন্ধান চলমান এবং যুবরাজ গয়াল কেন এই হত্যাকাণ্ডের শিকার হলেন তার কারণ খুঁজতে অনুসন্ধানকারীরা মরিয়া।’
উল্লেখ্য, চলতি বছরে এপ্রিল মাসে কানাডার ভ্যানকুভারেও এক ভারতীয় যুবককে গুলি করে হত্যা করা হয়। কানাডার পাশাপাশি গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে।
আরও খবর পড়ুন:

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৫ ঘণ্টা আগে