
কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজার হত্যা নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে আরেকজন খুন হয়েছেন। তিনিও খালিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত। গতকাল বুধবার রাতে কানাডার উইনিপেগ শহরে দুটি সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষে তিনি নিহত হন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুখদুল সিং ওরফে সুখা দুনেকে একজন গ্যাংস্টার। তিনি সন্ত্রাসী আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০১৭ সালে পাঞ্জাবের মোগা শহর থেকে জাল পাসপোর্ট নিয়ে কানাডায় পালিয়ে গিয়েছিলেন তিনি।
গতকালই খালিস্তান আন্দোলন ও কানাডার সঙ্গে যুক্ত ৪৩ গ্যাংস্টারের যে তালিকা ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএর প্রকাশ করেছে, তাতে সুখদুল সিংকেও রাখা হয়েছে।
কানাডার নাগরিক হরদীপ সিং নিজারের হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্ট জড়িত বলে গত সোমবার কানাডার পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের পর ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। ট্রুডোর এই অভিযোগের পর অটোয়া ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে।
গতকাল ভারত কানাডায় তার নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানায়, কানাডায় যেসব ভারতীয় নাগরিক রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন। কারণ, তাঁরা সেখানে রাজনৈতিক বিদ্বেষপ্রসূত অপরাধ এবং সহিংসতার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন। সহিংসতার ঘটনা ঘটেছে, এমন অঞ্চল ও এলাকাগুলোতে ভ্রমণ না করতে ভারতীয়দের পরামর্শ দেওয়া হয়।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে