নিহত

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক পরিবারের চারজনসহ নিহত ৫
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত
গতকাল শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়াসহ তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। শনিবার সকালে বিয়ের ওয়ালিমার দাওয়াত দিতে নাজিম উদ্দিন চাচাতো ভাই মাসুম মিয়ার বাড়িতে গেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত
খুলনায় পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধসহ দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) ভোর ও সকালে নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এবং খালিশপুর থানার আলমনগর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯
ময়মনসিংহের ত্রিশালে ইউটার্ন নেওয়ার সময় উল্টোপথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও নয়জন। নিহত ব্যক্তিরা ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী এলাকার দাবির উদ্দিন স্পিনিং মিলের শ্রমিক ছিলেন।











