পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ভারত একটি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।
সম্প্রতি কানাডায় শিখ নেতা হরদীপ সিংকে হত্যার জের ধরে আজ মঙ্গলবার ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল। তিনি বলেন, কানাডার নাগরিককে হত্যার ঘটনাটি আন্তর্জাতিক আইন এবং কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল।
আন্তর্জাতিক অঙ্গনে কানাডার মানুষের পাশে দাঁড়াতে পাকিস্তানিদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্র হিসেবে ভারতের অপকর্মগুলোর দিকে দৃষ্টি আকর্ষণের কথা বলেন বিলাওয়াল।
বিলাওয়াল বলেন, আর কতকাল আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলো ভারতের ভুলগুলোকে দেখেও না দেখার ভান করবে?
কানাডার মাটিতে হরদীপকে হত্যার বিষয়ে পররাষ্ট্র পর্যায়ে স্বাধীনভাবে আলোচনা করা উচিত বলেও মনে করেন তিনি।
উল্লেখ্য, কূটনৈতিক টানাপোড়েনের জের ধরে গত সোমবার ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) কানাডীয় মিশনের প্রধানকে বহিষ্কার করেছে অটোয়া।
অটোয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে আজ মঙ্গলবার ভারতে নিযুক্ত কানাডার এক জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে নয়াদিল্লি।
গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত একটি শিখ উপাসনালয়ের বাইরে দুজন মুখোশধারীর গুলিতে নিহত হন হরদীপ সিং। এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ভারতকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বর্তমানে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৪ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৬ ঘণ্টা আগে